শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় ৬ আসামি কারাগারে
পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় ৬ আসামি কারাগারে
পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও মারপিট করে নাশকতা তৈরি মামলায় ৬ আসামিকে দুই দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালে ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আসার সংবাদ পেয়ে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ১০ টি মোটর সাইকেল, মাইক্রবাসযোগে পৌর সদরের টাউন স্কুল এর সামনে আসলে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দশটি মটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুর এবং নেতাকর্মীদের মারপিট করে আহত করে। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগস্ট থানায় মামলা করেন। যার নং- ১৪। মামলায় এজারনামীয় উপজেলার বাতিখালীর হারুনর রশীদ এর ছেলে আওয়ামীলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম (৪৪) ভিলেজ পাইকগাছা গ্রামের মোমেল মোড়ল এর ছেলে আজিজুল হাকিম (৪০) বান্দিকাটি গ্রামের সোবহান মোড়লের পুত্র সাবেক কাউন্সিলর গফ্ফার মোড়ল (৩৮) আলমতলা গ্রামের সামাদ মোড়লের পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক (৩৫) লক্ষ্মী খোলা গ্রামের মৃত আরশাদ আলী তরফদারের ছেলে যুবলীগ নেতা ইউপি সদস্য হাসানুজ্জামান তরফদার (৪০) একই এলাকার মৃত ইমান আলী মোল্যার ছেলে লুৎফর রহমান (বাচ্চু) কে ১৩ ফ্রেব্রুয়ারি দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, আটককৃত ছয় আসামিকে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ওই মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লস্কর গ্রামের আমিন উদ্দিন সানার ছেলে জাকির সানা (৩৪) কে গ্রেফতার করে জেলে হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 