শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কয়রায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার
কয়রায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার
খুলনার কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে কপোতাক্ষ নদের ঘড়িলাল এলাকার থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় একটি নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
শনিবার ২২ ফেব্রুয়ারি ভোরে কয়রায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়।
এ বিষয় কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আবছা আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি। নৌকাটিও জব্দ করি। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হবে।






মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড 