শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা
২১৫ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

  ---পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে  ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের পার্শ্ববর্তী পালপাড়ায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে দুই জন গুড় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে পৃথক দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া  রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয় রশিদ মূল্য তালিকা যাচাইসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযান পরিচালনাকালে  উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ