শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ
২১৫ বার পঠিত
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ

---  খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার জেরে কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে, গৃহবধূর পরিবার রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করে।

এদিকে, জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ওসির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের দিন ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে, একটি মহল তার বদলি চেয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।

এ বিষয়ে ওসি ইমদাদুল হক বলেন, আমি সব সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।





অপরাধ এর আরও খবর

নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)