রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি :মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরি, চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান লিটনসহ অন্যরা। বক্তারা শিশু আছিয়ার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করার দাবী জানান। সেই সাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন । গত ৬ মার্চ মাগুরার নিজলান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর, স্বামী ও দেবরের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় সাত দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত ১৩ই মার্চ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু আসিয়া। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 