শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা
২৬২ বার পঠিত
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা

  ---পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারে অটো রাইস মিল গুলোতে অভিযান পরিচালনা করেন পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন   সময়ে চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস প্রতিষ্ঠানকে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ  প্রদান করা হয়েছে। এসময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এসআই সবুরসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে ২ হাজার টাকা জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে ২ হাজার টাকা জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ