সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান
মাগুরায় আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

মাগুরা প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে আছিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী।
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালিন তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির ত্রান ও পূনবাসন সহ-সম্পাদিকা এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধষনের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সাথে সব সময় আছেন। তিনি আমাদের কাছে সব সময় মেয়েটির খোজ খবর রাখছেন। ঈদকে সামনে রেখে তিনি উপহার পাঠিয়েছেন। শুধু আছিয়া নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিক্টটিম হবে তাদের জন্য আইনি সহায়তা পায় সেজন্যে সেল করে দিয়েছেন। মাগুরায় নিহত শিশুটি যেন আইনি সেবা পায় সেজন্য আইবজীবী নিয়োগ দিয়েছেন। শিশুটির জন্য মাগুরা আইনজীবী সমিটির সাধারণ সম্পাদক সহ কয়েকজন আইনজীবী আইনী লড়াইয়ের জন্য কাজ করছেন ।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 