শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুপুরে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুপুরে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
৪১০ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দুপুরে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই

---খুলনার পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এক এনজিও কর্মীর নিকট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাবাসি আহত এনজিও কর্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন হিতামপুর মালোপাড়া এলাকায় ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা গেছে, বেসরকারি এনজিও আর আর এফ এর পাইকগাছা শাখার (সিও) আল মাসুদ রানা(২৯) মঙ্গলবার সকাল ১০টার দিকে হিতামপুর মালোপাড়ায় ঋনের কিস্তির টাকা আদায় করতে যায়। এ সময় একটি মোবাইল থেকে এনজিও কর্মি কোথায় আছে জানতে চায়। তখন এনজিও কর্মি তার কাছে পরিচয় জানতে চাইলে তিন বলেন আমি লোন নিবো আপনার সাথে দেখা করতে চাই। এনজিও কর্মি আল মাসুদ বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন পূর্বপাশে বট তলায় বসে থাকার কথা জানায়।

১১ টার দিকে ৩ টি মোটর সাইকেলযোগে মুখে মাস্ক পরা ৭ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে ছুরি, হাড়ুড়ি ও অন্যন্য দেশীয় অস্ত্র দিয়ে এনজিও কর্মী কে ছুরিকাঘাত এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে এনজিও কর্মী মসুদ রানা বলেন, আমাকে যারা ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে আমি তাদের চিনিনা। আমি থানায় অজ্ঞাত ৬/৭ জনের নামে অভিযোগ করেছি।

থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। খুব শীঘ্রই এর ক্লু উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ