বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে গুজব ও অপতথ্য রোধের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন খুলনা পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। বক্তব্য রাখেন খুলনা পিআইডি’র সহকারি তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেন্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ নেন।






মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৮ জনের সদস্যপদ বাতিল
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব 