মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুপুরে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
পাইকগাছায় দুপুরে এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই
খুলনার পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এক এনজিও কর্মীর নিকট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাবাসি আহত এনজিও কর্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন হিতামপুর মালোপাড়া এলাকায় ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা গেছে, বেসরকারি এনজিও আর আর এফ এর পাইকগাছা শাখার (সিও) আল মাসুদ রানা(২৯) মঙ্গলবার সকাল ১০টার দিকে হিতামপুর মালোপাড়ায় ঋনের কিস্তির টাকা আদায় করতে যায়। এ সময় একটি মোবাইল থেকে এনজিও কর্মি কোথায় আছে জানতে চায়। তখন এনজিও কর্মি তার কাছে পরিচয় জানতে চাইলে তিন বলেন আমি লোন নিবো আপনার সাথে দেখা করতে চাই। এনজিও কর্মি আল মাসুদ বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন পূর্বপাশে বট তলায় বসে থাকার কথা জানায়।
১১ টার দিকে ৩ টি মোটর সাইকেলযোগে মুখে মাস্ক পরা ৭ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে ছুরি, হাড়ুড়ি ও অন্যন্য দেশীয় অস্ত্র দিয়ে এনজিও কর্মী কে ছুরিকাঘাত এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে এনজিও কর্মী মসুদ রানা বলেন, আমাকে যারা ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে আমি তাদের চিনিনা। আমি থানায় অজ্ঞাত ৬/৭ জনের নামে অভিযোগ করেছি।
থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। খুব শীঘ্রই এর ক্লু উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 