শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন
৩৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকলনবীশ দাবি আদায় পরিষদ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন নকলনবীশরা।

মানববন্ধনে বক্তব্য দেন-সংগঠনের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, নকলনবীশ উজ্জ্বল কুন্ডুসহ অনেকে।  বক্তারা বলেন, এক পৃষ্ঠায় ৩০০ শব্দ লিখে মাত্র ২৪ টাকা পাই আমরা। এভাবে পৃষ্ঠা ও শব্দ গণনা করে মাসিক সম্মানি পাই। নকলনবীশদের (এক্সট্রা মোহরার) পদ স্থায়ীকরণ না হওয়ার কারণে এই পদে কর্মরতরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের চাকরি রাজস্ব খাতে না যাওয়ায় আমরা বেতন, বোনাস এবং নারীরা মাতৃত্বকালীন ছুটি পান না।

অথচ, রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায়, দলিল বালামে রেকর্ডভূক্তকরণ, সূচীকরণ, জনগণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্যাদি সরবরাহের মাধ্যমে কাক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে এক্সট্রা মোহরারগণ (নকলনবীশ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নড়াইলসহ সারা দেশে ১৫ হাজার ৬৮২জন অস্থায়ী এক্সট্রা মোহরার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তাদের নির্ধারিত কোনো বেতন ভাতা নেই। নকলনবীশদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভূক্তকরণে ২০২৫-২০২৬ সালের অর্থবাজটে সব প্রক্রিয়া সরকার অনুমোদন করবে বলে আমরা জোর দাবি জানাচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আর্কাইভ