শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার
৪৬২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

 ---পাইকগাছা পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ পরোয়ানাভুক্ত ও চুরি মামলায় চার জন আটক হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার লতা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের নেপাল দফাদারের ছেলে লতা ইউনিয়ন আ,লীগের সদস্য ভবেন্দ্র দফাদার (৩৫) কে থানার নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আটক করা হয়েছে, মামলা নং-৬। খুলনার সোনাডাঙ্গার মৃত মোজাম্মেল ওরফে মোজাহার গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী বুধবার দুপুরে পাইকগাছা সাব-রেজিষ্ট্রার অফিস থেকে জনৈক ব্যক্তিকে চেতনানাশক স্প্রে করে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করে। মোঃ জাহাঙ্গীর গাজী (৫৪)কে থানার ১০ নং চুরি মামলার আসামি করে চালান দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের আব্দুল সরকারের ছেলে মোঃ আজহারুল ইসলাম ও সরল গ্রামের অতুল দাসের ছেলে বাবু দাসকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ। এবিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান বলেন, আটক সকল আসামিদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত; ২টি গরু আহত নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত; ২টি গরু আহত
পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)