বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা

আশাশুনি : আশাশুনিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কি নোট স্পিকার ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ভেটেনারি সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বড়দল ইউপির প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, শোভনালী ইউপি চেয়ারম্যান আবুবক্কার সিদ্দিক, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ। সভায় লবণাক্ত পানির সঙ্গে তাল মিলিয়ে এক জমিতে একাধিক ফসল ফলানো ও আগামী দিনে বড়দল ও খাজরাসহ বিভিন্ন ইউনিয়নে তরমুজ চাষীরা যাতে আরো ফলন ফলাতে পারে এব্যাপারসহ কৃষি উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।






মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন 