শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণে সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণে সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সাতাঁর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাতাঁর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির। এ সময় জেলা মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু ও জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতাঁর প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।জেলা অফিস মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান বলেন,কিছুদিন আগে মাগুরায় কর্মরত সাবেক ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যুতে ক্রীড়া কার্যক্রম চালাতে একটু বাধাগ্রস্থ হচ্ছে। আমি ঝিনাইদহ জেলায় কর্মরত। তারপর মাগুরা জেলার দায়িত্বেও কাজ করছি। আশাকরি আগামীতে ক্রীড়ার সকল কার্যক্রম সফলতার সাথে শেষ হবে। আজ মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণ শেষ হলো। এ প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এ প্রশিক্ষণে সাতাঁশ প্রশিক্ষক ছিলেন মো: ফরিদুল হক। আমরা চাই মাগুরা জেলা ক্রীড়ার মান উন্নয়নে এগিয়ে যাক।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 