বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : গাড়ি চালকের পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। মাগুরা সড়ক বিভাগ এ সভার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সওজ সংস্থাপন টিএ অধিশাখার যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান। মাগুরা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় মাগুরার সিভিল সার্জন শামীম কবীর, সওজ রোড ডিজাইন এন্ড স্টান্ডার্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী এরিনা মান্নান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সাধারণ শাখার উপ ব্যবস্থাপক শংকর কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মোক্তারুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, নির্বাহী পরিচালক নিরাপদ সড়ক চাই এ-র মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু ইমাম মোঃ বাকেরসহ জেলা মোটরযান সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 