শনিবার ● ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
পাইকগাছায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
পাইকগাছায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে তাহার ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেলটি রেখে গোসল করছিলো। এসময় উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের কাজী নজরুল ইসলামের পুত্র কাজী গোলাম মোস্তফা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে এবং পরবর্তীতে তাহাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে থানা পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।






পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 