শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে গণকমিটির সমাবেশ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে গণকমিটির সমাবেশ
১৯৮ বার পঠিত
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে গণকমিটির সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে, মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ করা, জলাবদ্ধতা যানজট নিরসন করা, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে  রবিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তাগণ বলেন, গত পরশুদিন  ১১ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে ভাঙ্গারি ব্যাবসায়ী সোহাগকে যুবদলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করার ঘটনা, খুলনায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা মাহবুবকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে ইসলামি বয়ানে মতের অমিল হওয়ায় মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা গভীর উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়।
নেতৃবৃন্দ দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে মব-সন্ত্রাস, নারী ধর্ষণ-নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানান । তাছাড়া নেতৃবৃন্দ মাগুরায় জলাবদ্ধতা-যানজট নিরসনে ও মশার উপদ্রব দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ