শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ »
প্রথম পাতা » অপরাধ »
১৬০ বার পঠিত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বাবা-ছেলেকে হত্যা, আহত ২, আটক-১
---নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাটকাটাকে কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬২) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শ্রমিক নিয়ে ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাটকাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় প্রথমে বাবা জাহাঙ্গীর শেখ নিহত হন। এদিকে, আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বুধবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাবা-ছেলে হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)