বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ »
নড়াইলে বাবা-ছেলেকে হত্যা, আহত ২, আটক-১
নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাটকাটাকে কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬২) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শ্রমিক নিয়ে ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাটকাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় প্রথমে বাবা জাহাঙ্গীর শেখ নিহত হন। এদিকে, আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বুধবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাবা-ছেলে হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।






মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার 