শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
২৩০ বার পঠিত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : মাগুরায়  আন্তর্জাতিক বর্ণ বৈষম্য  দিবস পালন উপলক্ষে ৮ দফা দাবিতে  মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে  বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা। এ উপলক্ষে  রবিবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম মাগুরা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা শাখার সাধারণ সম্পাদক  উত্তম কুমার দাস মন্টু, সংগঠনের উপদেষ্টা ডাক্তার তাসু কুজ্জামান, জেলা এনজিও কোঅর্ডিনেটর  আব্দুল হালিম, বলরাম বসাক, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা শাখার সভাপতি  হীরালাল কর্মকার, বিডিআারএম মাগুরা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, কোষাধক্ষ নিখিল কুমার দাস, সদস্য রঙ বালা দাস,দেবী রানী দাস ও আরতী রানী প্রমুখ। সভায় বক্তারা বলেন জাত পাত ও পেশা ভিত্তিক  বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিরোধী বিল  -২০২২ সংশোধন পূর্বক অবিলম্বে পাশ করতে হবে, সকল সরকারি বিশ্ববিদ্যালয় দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকুরীতে চাকুরী কোটা প্রবর্তন করতে হবে  এবং জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সু নির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ করাতে হবে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে  সংগঠনের শতাধিক নারী- পুরুষ সদস্য অংশ নেয় ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)