শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
প্রথম পাতা » অপরাধ » আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
১৭১ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : ছাত্রজনতা হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে  আজ মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে মানববন্ধন,সমাবেশ ও  বিক্ষোভ মিছিল  করেছে ৮ নং নোহাটা ইউনিয়ন এলাকাবাসী। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন  সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান  সৈয়দ আখতারুজ্জামান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা ও বনি আমিন প্রমূখ।

মানববন্ধনে  সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগের সময়ে আওয়ামী দোসর চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ নহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের  উপর নানারকম অত্যাচার নির্যাতন চালিয়েছিল। নোহাটা এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে দিয়েছিল নানা রকম মিথ্যা মামলা। তুরাপের নামে সুমন আহাদ হত্যা,রিয়াজ হত্যা, নাশকতাসহ ৪ টি মামলা রয়েছে।  সরকারের কাছে আমরা  অবিলম্বে  আওয়ামী  দোসর সাবেক ইউপি চেয়ারম্যান তুরাপের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। শেষে নোহাটা বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)