মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
খুলনার পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৪ মার্চ মঙ্গলবার সকালে র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই রোগ নির্মূল করতে।
সভায় উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।






পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন
মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগী প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ 