শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
১৩৭ বার পঠিত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর

 ---পাইকগাছায় দুই শত টাকা ভাড়া চুক্তি করে যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর। উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে।

 ২৯ মার্চ রোববার সকাল সাড়ে দশটার দিকে আগড়ঘাটা বাজার সংলগ্ন আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১ম গেটের সামনে হতে ভ্যানটি চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হয়ে যাওয়া ব্যাটারি চালিত ভ্যানটির মালিক উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাই কাটি (ঋষিপাড়া) গ্রামের আনন্দ দাশ (৫০)। তিনি জানান, স্থানীয় নতুন বাজারের সমিলের নিকট পৌছালে দুইজন ব্যক্তি ১টি মোটরসাইকেল যোগে তার সাথে কপিলমুনি যাবে বলে দুই শত টাকা ভাড়া চুক্তি করে। নতুন বাজার থেকে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় হতে বই নিয়ে কপিলমুনি যাবে বলে জানায়। এরপর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন তার ভ্যানে উঠে বসে অন্য আরেকজন মোটর সাইকেল চালিয়ে ভ্যানের পিছনে পিছনে আসে। তারা আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১ম গেটে পৌছালে ভ্যানে বসে থাকা যাত্রী ভ্যান চালকের ভ্যানটিকে মোটরসাইকেলে থাকা অন্যজনকে পাহাড়ায় রেখে ভ্যান চালককে নিয়ে বই আনার জন্য গেটের ভিতরে ঢুকে বিদ্যালয়ের দিকে যেতে থাকে। ভ্যানচালক ও সাথে থাকা যাত্রী বিদ্যালয়ের মাঠের মধ্যবর্তী স্থানে পৌঁছালে সাথে থাকা যাত্রী ভ্যান চালককে পুনরায় ভ্যানের নিকট ফিরে গিয়ে ভ্যানটি মুল গেট দিখিয়ে দিয়ে সেখান দিয়ে নিয়ে বিদ্যালয়ের ভিতরে আসতে বলে। তখন ভ্যানচালক রেখে আসা ভ্যানের কাছে এসে দেখতে পায় তার ভ্যানটি সেখানে নেই। এমনকি ভ্যানটির পাহারায় যিনি ছিলেন মোটরসাইকেল সহ তিনিও নেই। তখন ভ্যানচালক আবার দৌড়ে যায় বিদ্যালয়ের ভিতরে কিন্তু সেখানেও গিয়ে দেখে অপর ব্যক্তিও বিদ্যালয়ের মাঠে নেই। তখন সে বুঝতে পারে তার ভ্যানটি পরিকল্পনা করেই চুরি করে নিয়ে গেছে চোরেরা।এসময় তিনি অঝরে কান্নায় ভেঙ্গে পড়ে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও ভ্যানটির কোন সন্ধান মেলেনি।

ভ্যানচালক আনন্দ দাশ আরও জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার স্ত্রী খুবই অসুস্থ। একমাত্র আয়ের সম্বল ভ্যানটি চালিয়েই পরিবারের অন্য যোগানোসহ স্ত্রীর চিকিৎসার খরচ চালাতেন। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)