বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ
আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ
আশাশুনি : আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাপড়ায় মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক চত্বরে নেটজ্ বাংলাদেশ’র সহায়তায় বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানির ট্যাংক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বারসিকের সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি ইউপির প্যানেল চেয়ারম্যান শরিতুল্যাহ, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন, তারক চন্দ্র মন্ডল, তপন সরকার, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ। উল্লেখ্য, পরিবেশ প্রকল্পের আওতায় শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮ ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 