বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও মেধাবীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুঢ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও অবিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষায় জি পি এ- ৫ প্রাপ্ত ১২২ জন শিক্ষার্থী ও এইচ এস সি পরীক্ষায় জি পি এ- ৫ প্রাপ্ত ৩৪ জনসহ মোট ১৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ১৫ লক্ষ ৬০ হাজার টাকার প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 