শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোকছেদ গাজীর মৃত্যু
পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোকছেদ গাজীর মৃত্যু
পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক মোকছেদ গাজীর(৬৫) মৃত্যু হয়েছে। ১৯ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া ব্রীজের নিকটবর্তী রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত্যু মেনু গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়তুল মামুর মসজিদের পাশে মেইন রোডে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 