শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোকছেদ গাজীর মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোকছেদ গাজীর মৃত্যু
২৪০ বার পঠিত
শনিবার ● ১৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোকছেদ গাজীর মৃত্যু

--- পাইকগাছা ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক মোকছেদ গাজীর(৬৫) মৃত্যু হয়েছে। ১৯ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া ব্রীজের নিকটবর্তী রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত্যু মেনু গাজীর ছেলে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়তুল মামুর মসজিদের পাশে মেইন রোডে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ