বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পাইকগাছা উপজেলা পরিদর্শন
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পাইকগাছা উপজেলা পরিদর্শন
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন। বুধবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনসহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বিআরডিবি’র (ইরেসপো) প্রকল্পের আওতায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি ও প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনজিও সংস্থা নবলোক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ হরিঢালী ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেন। এছাড়াও পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। একই দিনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাও পরিদর্শন করেছেন। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, প্রাথমিক চিকিৎসার জন্য টুলবক্স এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এই সময় উপস্থিত ছিলেন, বিআরডিবি খুলনার উপ-পরিচালক মোঃ নাছির উদ্দীন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 