রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষক বিজনের বাড়িতে ডাকাতি
পাইকগাছায় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষক বিজনের বাড়িতে ডাকাতি
খুলনার পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তির বাড়িতে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ২৬ জুলাই শনিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি মণ্ডলের বাসায় ডাকাতের ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। ঘটনাস্থল থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে।
ভুক্তভোগী শিক্ষক বিজন কান্তি মণ্ডল বলেন, রাত আনুমানিক ২টার দিকে ৩-৪ জন মুখোশধারী ডাকাত রান্নাঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে থাকার ঘরের ছিটকানি খুলে ঘরে ঢোকে। এরপর আমাদের পিস্তল, রড ও দেশি অস্ত্র দেখিয়ে জিম্মি করে। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ করেছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।






পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ 