শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খাদ্য গুদামের ঝাড়ুদারের ১০মাসের বেতন গায়েব
প্রথম পাতা » অপরাধ » খাদ্য গুদামের ঝাড়ুদারের ১০মাসের বেতন গায়েব
২২৯ বার পঠিত
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাদ্য গুদামের ঝাড়ুদারের ১০মাসের বেতন গায়েব

---এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর সরকারি খাদ্য গুদামে মাষ্টার রোলে চাকরি করা ঝাড়ুদার দেবলা দাসির ১০ মাসের বেতন গায়েব হয়ে গেছে। দশ মাস কাজ করলেও তাকে বেতন দেওয়া হয়নি। তবে, সম্প্রতি মাষ্টাররোলে স্বাক্ষর নিয়ে তার বেতন উত্তোলন করা হলেও সেই টাকা তাকে প্রদান করা হয়নি।

সংশ্লিষ্ট অফিসের একাধিক সুত্রে জানা গেছে, গত ১০ মাস যাবত ফান্ড না থাকায় দেবলা দাসিকে দুর্ভোগের মধ্যে চাকরি করতে হয়েছে। সম্প্রতি সরকারিভাবে ফান্ড চালু হওয়ার পর গুদাম কর্মকর্তা তার নাম বেতনশীটে পাঠান। তার নামে বেতনও এসেছে এবং সেই টাকা উত্তোলন করে নেয়া হয়েছে।

দেবলা দাসি জানান, স্বামী দুলাল মন্ডলের মৃত্যুর পর থেকে তিনি গোডাউনে কাজ করে আসছেন, তার কোন সন্তান নাই। ফান্ড না থাকায় গত দশ মাস তিনি বেতন পাননি। সম্প্রতি ফান্ড আসার পর তার বেতন এসেছে বলে তিনি শুনেছেন, তারপরও তিনি বেতনের টাকা পাননি

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শামীম হোসেন বলেন, দেবতা দাসির বয়স হয়েছে, তার চাকরি নাই, তার বেতন অন্য লোককে দিয়ে দেয়া হয়েছে। একজনের বেতন অন্য জনকে স্বাক্ষর ছাড়া দেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন আমি একজনকে চাকরি দিয়েছি। বেতন তাকেই দেওয়া হয়েছে। অপরদিকে গুদাম কর্মকর্তার অফিস সুত্র জানায়, বেতন শীট দেবলা দাসির নামে করা হয়েছে এবং তার নামেই বেতন এসেছে।





অপরাধ এর আরও খবর

​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)