শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাগরদাঁড়ি পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব
সাগরদাঁড়ি পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশেরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লী পরিদর্শন করলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সরকারি সফরে সাগরদাঁড়ীর মধুপল্লীতে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এরপর তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদসহ সাগরদাঁড়িতে অবস্থিত বিভিন্ন ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। এসময় তিনি এখানকার নান্দনিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন।
পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব পারভেজ মল্লিক ও নিগার সুলতানা। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান, আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান প্রমূখ।






বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত 