শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধি : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ঢোল বাঁশি নিয়ে তারা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সভায় জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমর কুমার বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির এমবি বাকের,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায় প্রমুখ। ধর্মীয় আলোচনা সভায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।






বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ 