শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
১৭৩ বার পঠিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

---মাগুরা প্রতিনিধি : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের  মধ্য দিয়ে মাগুরায় বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে  ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ঢোল বাঁশি   নিয়ে তারা অংশ নেয়। বর্ণাঢ্য  শোভাযাত্রা শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সভায় জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি এড.  কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমর কুমার বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির এমবি বাকের,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায়  প্রমুখ। ধর্মীয় আলোচনা সভায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা   করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।





আঞ্চলিক এর আরও খবর

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
খুলনা জেলা প্রশাসক পাইকগাছা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক পাইকগাছা পরিদর্শন করেছেন
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত
অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আর্কাইভ