মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন
আশাশুনিতে আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন
আশাশুনি : আশাশুনিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিক নির্দেশনায় সারা দেশের আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কমসূচির অংশ হিসাবে আশাশুনিতে আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় তিনি দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে পরিবেশ ভারসাম্য সহনশীলতার লক্ষে আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের বৃক্ষ রোপণ করা ও তার পরিচর্যা করার পরামর্শ দেন। চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, আনসার কমান্ডার পিসি ইসলাম চৌধুরী , উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মারুফা খাতুন সহ স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 