শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
২২৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

 

---খুলনার পাইকগাছার কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়ানের কাটিপাড়া বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন, স্থানীয় বিএনপি নেতা সরদার নাজির আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় ৩-৪ শত বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানীয় আব্দুস সাত্তার মোড়ল কয়েকটা খন্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। যার ফলে পানি সরবরাহের পথ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে।

এদিকে গত দুই মাস যাবৎ একটানা বৃষ্টির পানিতে উল্লেখিত জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে। বার বার জমির মালিকরা বাঁধ কেটে পানি নিষ্কাশনের কথা বললেও সাত্তার মোড়ল সেদিকে কর্ণপাত করছেনা। ফলে কৃষরা আমন ধান চাষ করতে পারছে না। এজন্য মানববন্ধনে কাটিপাড়ায় খাস খাল অবমুক্ত করে দ্রুত পানি নিষ্কাশনের দাবী জানান।





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)