বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি
খুলনা জেলার পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়েরা নাজনীন।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, খুলনা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলার কাশিমনগর বাজারে বিভিন্ন দুধ ফ্যাক্টরি পরিদর্শন করেন খুলনা জেলার নিরাপদ খাদ্য অফিসার মুখলেছুর রহমান এবং সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।






মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন 