বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
মাগুরায় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এর প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ১৪ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে কালেক্টরেট মাঠে এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সামাজিক বনায়ন জোন মাগুরার সহকারি বন সংরক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে জেলা জামাতের আমির এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন। সামাজিক বনায়ন জোন মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। ১৪ দিনব্যাপী এই মেলায় ১৫ টি স্টল অংশ নিয়েছে। এই মেলায় দেশি বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা প্রদর্শিত হচ্ছে।






শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার
বিনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছায় পাটের আবাদে সোনালী স্বপ্ন দেখছেন চাষীরা
মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 