শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » হিন্দু সেজে কীর্তনে এসে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ৩ নারী
প্রথম পাতা » অপরাধ » হিন্দু সেজে কীর্তনে এসে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ৩ নারী
৩৮০ বার পঠিত
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু সেজে কীর্তনে এসে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ৩ নারী

---নাটোরের বড়াইগ্রামে হাতে শাঁখা ও সিঁথিতে সিঁদুর পরে হিন্দু সেজে কীর্তন অনুষ্ঠানে এসে নারীদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহাহরিনাম ও লীলা কীর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আব্দুর রহমানের মেয়ে শামসুন্নাহান বেগম (২৮), একই গ্রামের কাজল হোসেনের মেয়ে লিপি আক্তার (৩০) এবং আবু মিয়ার মেয়ে রোজিনা খাতুন (২৬)। গতকাল আটক করলেও আজ রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরামপুর থেকে চায়না রানী (৫৫) কীর্তন উপলক্ষ্যে বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লায় মেয়ে জামাই বাড়ি বেড়াতে আসেন। গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহাহরিনাম ও লীলা কীর্তন অনুষ্ঠান চলছিল। কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চায়না রানী। এ সময় শাঁখা-সিঁদুর পড়া তিনজন তার পাশে বসেন। কীর্তন জমে উঠলে তিন নারীদের একজন চায়না রানীকে জড়িয়ে ধরেন। একপর্যায়ে কৌশলে গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেন। বিষয়টি বুঝতে পেরে চায়না রানী পাশে থাকা মেয়ে জামাই মন্টু কুমার কুন্ডুকে জানান। তিনি স্থানীয়দের মাধ্যমে ওই তিন নারীকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, তারা সবাই মুসলিম। হিন্দু সেজে পরিকল্পিতভাবে কীর্তন অনুষ্ঠানে এসে কৌশলে নারীদের কাছ থেকে স্বর্ণের চেইন খুলে নেন। তারা সংঘবদ্ধ ও আন্তঃজেলা নারী প্রতারক। তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে, তা অনুসন্ধান করা হচ্ছে। আটক ওই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ