শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিববাটি ব্রীজের টোল আদায় প্রসঙ্গে সড়ক বিভাগের মতবিনিময়
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিববাটি ব্রীজের টোল আদায় প্রসঙ্গে সড়ক বিভাগের মতবিনিময়
১৯৭ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিববাটি ব্রীজের টোল আদায় প্রসঙ্গে সড়ক বিভাগের মতবিনিময়

 --- পাইকগাছায় শিববাটি  ব্রীজের টোল আদায় করা প্রসঙ্গে সড়ক বিভাগের সাথে সর্বসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, খুলনা সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সাগর সৈকত। সভায় উপস্থিত ছিলেন, ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, পিআইও রাজীব বিশ্বাস, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন। উম্মুক্ত আলোচনা করেন, পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জামায়াত নেতা মহিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, এনসিপি নেতা মেজবাহ, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি  প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য আলাউদ্দীন রাজা, আবুল হাসেম, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, চেয়ারম্যান ভারপ্রাপ্ত খোরশেদুজ্জামান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বদরুল আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার, বাসমালিক সমিতির পক্ষ থেকে অমরেশ মন্ডল, তানভীর আহমেদ, ভ্যানচালক সোহাগ হোসেন গাজীসহ অনেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।  

বক্তারা একযোগে টোল অবমুক্ত করার জোর দাবি জানান। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সওজ বিভাগের সহকারী প্রকৌশলী সাগর সৈকত বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আপনাদের দাবীগুলোর বিষয়ে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

উল্লেখ্য, এ টোল অবমুক্তর প্রতিবাদে গত বছরের ৫ আগস্ট পরবর্তী দুইবার ছাত্র-জনতা মানববন্ধন ও আন্দোলনের মাধ্যমে টোল আদায় বন্ধ করে দিয়েছিল। বর্তমানে টোল আদায় চালু রয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় মহান মে দিবস পালিত মাগুরায় মহান মে দিবস পালিত
নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
খুলনায় মহান মে দিবস পালিত খুলনায় মহান মে দিবস পালিত
ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া
মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা
মাগুরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা মাগুরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা
মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক; সেক্রেটারী টিক্কা মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক; সেক্রেটারী টিক্কা
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)