শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার
৫৩৩ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার

---পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরের স্বীকারোক্তিতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

 থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, ইতোমধ্যে পৌরসভা ও আশপাশ এলাকার একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক’দিন পুর্বে এক ব্যক্তি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।

অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়। চোর জাওয়াদের তথ্য ও চোরদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের ভাড়া ভাঙ্গাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেলসহ বিভিন্ন জায়গা থেকে মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়।

 পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। আটক চোররা হলো, সাতক্ষীরা জেলার সদর থানার ছয়আনী গ্রামের মৃত আব্দুল লতিফ সাহাজীর পুত্র ভাঙ্গাড়ী ব্যবসায়ী আল মামুন সাহাজী (৬৩) পাইকগাছা হাসপাতাল মোড় ওলিউল্লাহর বাড়ির ভড়াটিয়া, পৌরসভার ৫নং ওয়ার্ডে সরলের মৃত সুকুমার দাশের পুত্র ভাঙ্গাড়ী দোকানের পার্টনার সজল দাশ (৪০), একই ওয়ার্ডের জহুর আলী মিস্ত্রির পুত্র সিরাজুল ইসলাম(৩৮) ও ঘোষাল গ্রামের হেলাল সরদারের পুত্র জাওয়াদ (১৩)।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙ্গাড়ি দোকান থেকে ৪টি ও অন্যস্থান থেকে আরোও ৫টি মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে, মামলা নং- ১২।

 ওসি রিয়াদ মাহমুদ জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)