শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন
২৫৫ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি :মাতৃদুগ্ধকে অগ্রাধীকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কার্যক্রম বাস্তবায়নে রয়েছেন মাগুরার সিভিল সার্জন কার্যালয়। রবিবার ২৫ আগস্ট সকালে এ উপলক্ষে সিভিল সার্জন ডাঃ শামীম কবীর এ-র সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বি এম এ মাগুরা জেলা শাখার সভাপতি,  মাগুরা জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ: প্রফেসর আলীমুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রতিবন্ধ উপস্থাপন করেন ডাঃ সাদিয়া আফরিন, মাতৃদুগ্ধের বিকল্প কোন দুধ হতে পারেনা এ বিষয়ে গাইনি চিকিৎসক ডাঃ নাহিদা সুলতানা বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওযাল,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইলিয়াসুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিকবষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন, ডাঃ প্রফেসর আলীমুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাতৃদুগ্ধ শিশুদের শরীরের সকল পুষ্টি সমৃদ্ধ,  তাই শিশুদের অন্য কোন বিকল্প খোজার দরকার নেই। তিনি সকলকে মাতৃদুগ্ধের গুনাগুন প্রচার করে উদ্ভুদ্ধ করতে ভুমিকা রাখার আহবান জানান।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০ মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)