মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের মোঃ আব্দুল খালেক গাজীর বসতঘর অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গত ১৭ আগস্ট ভোর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরে ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক গাজী উপজেলা প্রশাসনের নিকট সাহায্যের জন্য আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে ২৬ আগষ্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন এর পক্ষ থেকে খালেক গাজীকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ, শুকনা খাবার, কম্বল ও উপজেলা পরিষদের মাধ্যমে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ বিষয়ে ইউএনও মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এদিকে বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানান।






পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত
মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য
আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল
পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান
একটি ব্রিজের অপেক্ষায় হাজারো মানুষ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ 