বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » জাতিয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা দিল পাইকগাছার ব্যবসায়ীরা
জাতিয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা দিল পাইকগাছার ব্যবসায়ীরা
দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ আগস্ট বুধবার দুপুর ১টায় পৌরসভার শহীদ মিনার চত্বরে ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পোনা ব্যবসায়ী সমিতি লিঃ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিপনকে সংবর্ধিত করেন।
সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।![]()
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গী। সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আঃ মজিদ সানা, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ঠিকাদার মিরাজুল ইসলাম মিরাজ, মধুরঞ্জন কর্মকার, সুনীল মণ্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, এ্যাড. মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, সাংবাদিক আহম্মদ আলী বাঁচাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 