বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি; সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
২৫ ও ২৬ আগস্ট, ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী,২ দিন ব্যাপী বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড ডাক্তার মিলন কুমার মন্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সুব্রত কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।
প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের বাড়ি বসে স্থানীয় সম্পদ ব্যবহার করে অর্থ উপার্জন করার কৌশল সম্পর্কে অবগত করা।
আলোচনার বিষয় ছিল : ১. গবাদি প্রাণী ও হাঁস- মুরগির পালন। ২. গবাদি প্রাণীর ও হাঁস-মুরগির বাসস্থান। ৩. গবেতে প্রাণীর খাবার। ৪. গবাদি প্রাণীর টিকা সংক্রান্ত বিষয়। ৫. হাঁস মুরগির ভ্যাকসিন ৬. গবাদী প্রাণীর বিভিন্ন রোগ এবং তার ঔষধ সম্পর্কে আলোচনা।
প্রশিক্ষণ শেষে সালমা আক্তার বলেন, আমি এতদিন ধরে ছাগল পালন করি কিন্তু ছাগল পালন সম্পর্কে অনেক বিষয়ে জানতাম না প্রশিক্ষণ টি পেয়ে আমারা অনেক কিছু জানতে পারলাম। উক্ত প্রশিক্ষণটি দেয়ার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 