বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা
নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে মোটরশোভাযাত্রা সহকারে গণসংযোগ শুরু করেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ, বড়দিয়া বাজার ছাড়াও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিঞ্চুপুর মাধ্যমিক মাঠে শোভাযাত্রা শেষ হয়।
এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন-নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা শাখার সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিজয়ী হলে নির্বাচনী এলাকার সড়ক, সেতু, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। সব ধর্মের মানুষের নাগরিক সুবিধাসহ ন্যায্য অধিকার বুঝে দেয়া হবে।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 