শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
প্রথম পাতা » শিক্ষা » কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
২৪৮ বার পঠিত
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

---খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ০১ সেপ্টেম্বর সোমবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিলো প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, অডিটোরিয়ামে ‘কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ-সহ বিভিন্ন অনুষ্ঠান।

সকালে প্রশাসনিক ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সম্মান রক্ষা, এর বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কুয়েট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী-সহ সকলের অসীম অবদান। এই অবদানকে সম্মান এবং শ্রদ্ধা করে আমরা আরো এগিয়ে যাবো এবং দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবো।

তিনি আরও বলেন, এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পরে জ্ঞান, উচ্চশিক্ষা, গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের রোল মডেল হয়ে উঠছে। বাংলাদেশের মধ্যে কুয়েট একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের অনেক অ্যালামনাই বিভিন্ন জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছেন। শুধু বাংলাদেশ নয়, বিশে^র কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এসময় কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালক, হল প্রভোস্টগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সিটিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করেছে কুয়েট।

বিকেলে শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বাদআছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।





শিক্ষা এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)