সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে র্যালী
মাগুরায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে র্যালী
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাগুরা শহরে র্যালী হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ভায়না মোড় জেলা বিএনপি অফিস থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। এ র্যালীতে জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিনিয়র যুগ্ম- আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবীব কিশোর, যুগ্ম- আহবায়ক খান হাসান ইমাম,অ্যাডভোকেট রোকনুজ্জামানসহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । জেলা বিএনপির আয়োজনে এ র্যালীতে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে এ দল গঠন করেন। বাংলাদেশী জাতীয়তাবাদ হচ্ছে এ দলের দর্শন। এ দেশের রাজনীতিতে চার যুগের ঐতিহ্যবাহী দলটি পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 