শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছে উত্তরণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছে উত্তরণ
৩১১ বার পঠিত
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছে উত্তরণ

---উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতন ও আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩ সেপ্টেম্বর, বুধবার জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান ও সহকারী সুপার মাওলানা ফারুক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও শিক্ষার্থীবৃন্দ। বনশ্রী শিক্ষঅ নিকেতন মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেহানা খাতুন, পলাশী মণ্ডল , শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। অতিথিরা বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষরোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।উল্লেখ্য,উত্তরণএর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা,  তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষরোপণ করবে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায়  জাতীয় সমবায় দিবস পালিত পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)