মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
পাইকগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
পাইকগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালীর হেকমত আলীর কন্যা কলেজ ছাত্রী মনা খাতুন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে মনা খাতুনকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।






পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা 