শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা
১৮৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা

---পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সাথে পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টসহ মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে তার রাজনৈতিক কর্য্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গাপূজা করব। পূজায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপি’ও সার্বিক ভাবে সহযোগিতা করবে। পূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলার ১৪৫টি পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভার প্রতিশ্রুতি মতে তিনি যে সকাল মন্দিরে সিসি ক্যামেরা নেই পূজার পুর্বেই সেই সব মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষনা দেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, স্থানীয় বিএনপি নেতা মেছের আলী আবুল কাশেম, আবু মুছা সরদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বি,সরকার, স্নেহেন্দু বিকাশ, কালীপদ বিশ্বাস, কালীপদ মন্ডল, পিযুষ কুমার সাধু, উপজেলা ঐক্য ফ্রন্টের সাধারন সম্পাদক দীপঙ্কর সরদার দিপুসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে গৌতম কুমার মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার,তুষার কান্তি মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, তুষার সরদার, কালীপদ মন্ডল, রামপ্রসাদ সানা,প্রদীপ কুমার মন্ডল ও বিএনপি নেতা বাদশা,শহীদসহ অনেকে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ